লোকসঙ্গীতানুষ্ঠান ১৪৩২

হালনাগাদ: ১৮ পৌষ ১৪৩২, ০২ জানুয়ারি ২০২৬

আরম্ভের সময় ৬ অগ্রহায়ণ ১৪৩২, ২১ নভেম্বর ২০২৫ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ৬ অগ্রহায়ণ ১৪৩২, ২১ নভেম্বর ২০২৫ ২০:০০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

লোকসঙ্গীতানুষ্ঠান ১৪৩২

৬ অগ্রহায়ণ ১৪৩২, ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ছায়ানটের বার্ষিক লোকসঙ্গীতানুষ্ঠান। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলক লালনগীতি “ও যার আপন খবর আপনার হয় না” পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এবারের আয়োজন উৎসর্গ করা হয় লালন সাইঁকে। তাঁর গান ছাড়াও পরিবেশিত হয় মনমোহন দত্ত, কামাল পাশা, জসীম উদ্‌দীন ও নীল কমল মিশ্র রচিত গান।

সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজইউটিউব চ্যানেলে
ইউটিউব লিংক