শহিদ বুদ্ধিজীবী দিবসে ছায়ানটের নিবেদন, ২০২৫

হালনাগাদ: ১৮ পৌষ ১৪৩২, ০২ জানুয়ারি ২০২৬

আরম্ভের সময় ২৯ অগ্রহায়ণ ১৪৩২, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ২৯ অগ্রহায়ণ ১৪৩২, ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৫ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

শহিদ বুদ্ধিজীবী দিবসে ছায়ানটের নিবেদন, ২০২৫

২৯ অগ্রহায়ণ ১৪৩২, ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টার একটু পরে শুরু হয় শহিদ বুদ্ধিজীবী দিবসে ছায়ানটের নিবেদন। অনুষ্ঠানের সূচনা হয় সুমন মজুমদারের কণ্ঠে “মৃত্যু নাই নাই দুঃখ” গানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে কথা বলেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অধ্যাপক অধ্যাপক মনসুর মূসা। কথনের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করেন অভয়া দত্ত, তাহমিদ ওয়াসিফ ঋভু এবং লাইসা আহমদ লিসা। এরপর বঙ্গরঙ্গ নাট্যদল প্রযোজিত নাট্যাংশ 'যুদ্ধ এবং যুদ্ধ' পরিবেশিত হয়। সৈয়দ শামসুল হক রচিত মূল নাটক হতে নাট্যাংশ নির্মাণ করেছেন আসিফ মুনীর ও মিথুন মোস্তফা। “আমি মারের সাগর পাড়ি দেব” সম্মেলক গান ও জাতীয়সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজইউটিউব চ্যানেলে
ইউটিউব লিংক