ভাষা-শহিদ দিবস ১৪৩২
হালনাগাদ: ১০ ফাল্গুন ১৪৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
| আরম্ভের সময় | ৮ ফাল্গুন ১৪৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ৮ ফাল্গুন ১৪৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০০ ঘটিকা |
| আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
ভাষা-শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছায়ানট নিবেদন করে ভাষার গান ও কবিতা। ৮ ফাল্গুন ১৪৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা হয় “আমাদের চেতনার সৈকতে” সম্মেলক গানের মধ্য দিয়ে। এরপর কথা বলেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী। ১০টি একক গান ও ২টি একক আবৃত্তির পর “আমার ভাইয়ের রক্তে রাঙানো” সম্মেলক গান ও জাতীয়সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক