দেশঘরের গান ১৪৩২
| আরম্ভের সময় | ২ চৈত্র ১৪৩২, ১৬ মার্চ ২০২৬ | ১০:০০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২ চৈত্র ১৪৩২, ১৬ মার্চ ২০২৬ | ১২:০০ ঘটিকা |
| আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হক স্মরণে তাঁর জন্মদিবসে আয়োজিত হয় ছায়ানটের নিয়মিত বার্ষিক লোকসঙ্গীত উৎসব - দেশঘরের গান। ২ চৈত্র ১৪৩২, ১৬ মার্চ ২০২৬, সোমবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায় ছায়ানট মিলনায়তনে ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলীর কথনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এরপর লোকগান পরিবেশন করেন যথাক্রমে অনামিকা কর (সুনামগঞ্জ), মুক্তা সরকার (চাঁদপুর) ও বাউল মো. সিরাজউদ্দিন পাঠান (নেত্রকোণা)। আয়োজনের শেষ পরিবেশনা ছিল কারবালার প্রান্তরের করুণ কাহিনী অবলম্বনে পালা; পরিবেশন করেন নেত্রকোণার দেলোয়ার হোসেন দিলু বয়াতি ও তাঁর দল।
একক পরিবেশনায় যন্ত্রাণুষঙ্গে ছিলেন দোতারায় রতন কুমার রায়, বাঁশিতে মামুনুর রশীদ, ঢোলে শিবু দাস, তবলায় স্বরূপ হোসেন ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।