বসন্তের অনুষ্ঠান ১৪৩২

হালনাগাদ: ২৪ চৈত্র ১৪৩২, ০৭ এপ্রিল ২০২৬

আরম্ভের সময় ২১ চৈত্র ১৪৩২, ০৪ এপ্রিল ২০২৬ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ২১ চৈত্র ১৪৩২, ০৪ এপ্রিল ২০২৬ ২০:৩০ ঘটিকা
আয়োজন স্থান ছায়ানট মিলনায়তন

বসন্তের অনুষ্ঠান ১৪৩২

২১ চৈত্র ১৪৩২, ৪ এপ্রিল ২০২৬, শনিবার আয়োজিত হয় ছায়ানটের বসন্তের অনুষ্ঠান। ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজন নিবেদন করা হয় ছায়ানটের প্রয়াত সভাপতি সন্‌জীদা খাতুনকে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় “আমার বনে বনে ধরল মুকুল” সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এরপর কথা বলেন ছায়ানটের বর্তমান সভাপতি ডা. সারওয়ার আলী। দুটো সম্মেলক নজরুলসঙ্গীত পরিবেশনের পর একক গান পরিবেশন করেন ইফ্‌ফাত আরা দেওয়ান। সবশেষে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যগীতি ‘সুন্দর’।
নাট্যাংশে ছিলেন ত্রপা মজুমদার ও স্নাতা শাহ্‌রিন; নৃত্য পরিচালনায় শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনায় মহুয়া মঞ্জরী সুনন্দা। নৃত্যে ছায়ানটের শিল্পী ছাড়াও অতিথি শিল্পীরাও যুক্ত হন। যন্ত্রাণুষঙ্গে ছিলেন সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশিদ, এস্রাজে আশিকুল ইসলাম আবির, মন্দিরায় প্রদীপ কুমার রায় এবং তবলায় মৃত্যুঞ্জয় মজুমদার ও সুবীর ঘোষ।
সকলের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে
ইউটিউব লিংক