রবীন্দ্র-প্রয়াণদিবস ১৪৩৩
হালনাগাদ: ২৩ শ্রাবণ ১৪৩৩, ০৭ আগস্ট ২০২৬
| আরম্ভের সময় | ২২ শ্রাবণ ১৪৩৩, ০৬ আগস্ট ২০২৬ | ১৯:০০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২২ শ্রাবণ ১৪৩৩, ০৬ আগস্ট ২০২৬ | ২০:৩০ ঘটিকা |
| আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন |
২২ শ্রাবণ ১৪৩৩, ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রবীন্দ্র-প্রয়াণদিবসে ছায়ানট পরিবেশন করল গীতিনাট্য ‘শ্যামা’। ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এই আয়োজনের সূচনা হয়।
সঙ্গীত পরিচালনায় ছিলেন এটিএম জাহাঙ্গীর; সার্বিক সজ্জা-পরিকল্পনায় শর্মিলা বন্দ্যোপাধ্যায়।
চরিত্র রূপায়ন:
শ্যামা - মনীষা সরকার
বজ্রসেন - দীপ্র নিশান্ত
উত্তীয় - সঞ্জয় বনিক
কোটাল - অর্ণব বড়ুয়া
বন্ধু - মোঃ ইনজামাম উল-হোসেন ইমন
যন্ত্রাণুষঙ্গে ছিলেন সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, বাঁশিতে মামুনুর রশীদ, মন্দিরায় প্রদীপ কুমার রায়, এস্রাজে শৌণক দেবনাথ ঋক এবং তবলায় মৃত্যুঞ্জয় মজুমদার ও সুবীর ঘোষ।
সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ইউটিউব লিংক