সব একসাথে

“সঙ্গীত-অনুরাগ” কার্যক্রমে ভর্তি, ১৪৩৩

প্রকাশকাল: ১৪ চৈত্র ১৪৩২, ২৮ মার্চ ২০২৬; হালনাগাদ: ১৯ চৈত্র ১৪৩২, ০২ এপ্রিল ২০২৬

বাংলার মূল ধারার নানা ধরণের গানের স্বাদ আর গানের রস, পিছনের কথা নিয়ে গভীর আলোচনার কার্যক্রম “সঙ্গীত-অনুরাগ” এর ভর্তির আবেদনপত্র দেওয়া হচ্ছে

১৬ চৈত্র ১৪৩২, ৩০ মার্চ ২০২৬, সোমবার থেকে

 
* ছায়ানট সংস্কৃতি-ভবন থেকে আবেদনপত্র সংগ্রহের সময়-
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা [বুধবার ও জাতীয় ছুটির দিন ছাড়া]
* আবেদনপত্রের মূল্য ৳ ৫০০ (টাকা পাঁচ শত মাত্র)
* যুক্ত হওয়ার ন্যূনতম যোগ্যতা: ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের পুরনো শিক্ষার্থী, যেকোনো সঙ্গীত প্রতিষ্ঠান বা সঙ্গীত সংগঠনের শিল্পী
* কার্যক্রমের সময়: প্রতি শুক্রবার বিকাল ৫:২০ থেকে সন্ধ্যা ৬:২০
 
বিশেষ লক্ষ্যণীয়:
* আবেদনের ন্যূনতম বয়স ২৫ বছর
* আবেদনপত্র সীমিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে, নির্দিষ্ট শেষ দিন নেই। যেকোনো দিন ফুরিয়ে যেতে পারে
* আবেদনপত্র সংগ্রহের পর আবেদনপত্রে উল্লিখিত নির্ধারিত দিন-ক্ষণে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের ২টি পাসপোর্ট আকারের সাম্প্রতিক, স্পষ্ট ও ঝকঝকে রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে
* ভর্তির জন্য বিবেচিত আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-নিবন্ধন সম্পন্ন করতে হবে
* কার্যক্রমের জন্য এককালীন প্রদেয় ৳ ৭,৩৫০ (টাকা সাত হাজার তিনশ পঞ্চাশ মাত্র)