সব একসাথে

“নিবিড় শিক্ষণ” কার্যক্রমে ভর্তি, ১৪৩৩

প্রকাশকাল: ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৮ জুন ২০২৬; হালনাগাদ: ১৯ শ্রাবণ ১৪৩৩, ০৩ আগস্ট ২০২৬


সুশিক্ষকের একান্ত পরিচর্যায় সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম "নিবিড় শিক্ষণ"-এর নজরুলসঙ্গীত ও লোকসঙ্গীত বিষয়ের আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার থেকে।
রবীন্দ্রসঙ্গীত ও ভরতনাট্যম্‌ বিভাগের আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে ১৫ শ্রাবণ ১৪৩৩, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার থেকে‌

শিক্ষার্থীদের গানের ভাবার্থবোধ থেকে শুরু করে গায়ন-শৈলী নিয়ে কাজ করবেন নজরুলসঙ্গীতে খায়রুল আনাম শাকিল, রবীন্দ্রসঙ্গীতে লাইসা আহমদ লিসা ও লোকসঙ্গীতে চন্দনা মজুমদার। আর ভরতনাট্যম্ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেবেন বেলায়েত হোসেন খান। শিক্ষার্থী নির্বাচনও করবেন তাঁরা।

১ বছর মেয়াদী এই কার্যক্রমের ক্লাস সপ্তাহে ১ দিন, ১ ঘণ্টা করে। নির্বাচনী কণ্ঠ ও নৃত্যকলার পরীক্ষায় অংশ নিতে পারবেন ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী অগ্রসরজন এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের পাঠ সম্পন্ন করা শিক্ষার্থীরা।

আবেদন সংক্রান্ত তথ্য:
* আবেদনপত্র বিতরণ শুরু-
নজরুলসঙ্গীতলোকসঙ্গীত বিভাগ: ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার থেকে
রবীন্দ্রসঙ্গীতভরতনাট্যম্ বিভাগ: ১৫ শ্রাবণ ১৪৩৩, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার থেকে‌
* ছায়ানট সংস্কৃতি-ভবনে আবেদনপত্র পাওয়া যাবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত [বুধবার ও জাতীয় ছুটির দিন ছাড়া]
* আবেদনপত্রের মূ্ল্য ৳ ৫০০ (পাঁচশ টাকা)
* প্রাথমিক যোগ্যতা: ৩০ জুন ২০২ তারিখের মধ্যে ন্যূনতম বয়স ১৮ বছর, সুগায়ক এবং পোশাক-আশাক ও আচার-আচরণে বাঙালির স্বাভাবিক শালীনতাসম্পন্ন মানুষ
* গানের আবেদনকারীকে তাঁর নির্বাচিত পাঠগ্রহণের বিষয়ের উপর ছায়ানট নির্ধারিত ধরণভিত্তিক অন্তত ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
* ভরতনাট্যম্ বিষয়ে আবেদনকারীর ৮৪ (চুরাশি) টি আডাউজ, জয়েন আডাউজ ও তিরমানম, আলারিপু, যতিস্বরম এবং আংশিক অভিনয় জানা থাকতে হবে
* আবেদনপত্র সংগ্রহের সময় নির্বাচনী সাক্ষাৎকারের তারিখ জানানো হবে

আরও তথ্য:
* নির্বাচিত হলে ভর্তি হতে কার্যক্রমের জন্য নির্ধারিত ৭,৬০০ (সাত হাজার ছয়শ টাকা) নির্দিষ্ট ব্যাংকে এককালীন পরিশোধযোগ্য
* নির্ধারিত পোশাকে প্রকাশ্যভাবে পরিচয়পত্র ধারণ করে ছায়ানট সংস্কৃতি-ভবনে প্রবেশ ও অবস্থান করতে হবে
* ক্লাসে যাওয়ার আগে অভ্যর্থনাকেন্দ্রের বার কোড রিডারে পরিচয়পত্র স্ক্যান করিয়ে দিনের হাজিরা নিশ্চিত করতে হবে

গান:
* নজরুলসঙ্গীত-এর ক্লাস প্রতি রবিবার সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৮:৩০;
আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে অন্তত ২টি করে কাব্যগীতি, রাগাশ্রয়ী, ভক্তিরসের গান ও গজলসহ ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
* রবীন্দ্রসঙ্গীত-এর ক্লাস প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৩০;
আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে অন্তত ২টি করে স্বকীয় বৈশিষ্ট্যের গান, রাগাশ্রয়ী, লোকসুর ও নাটকের গান/ গীতিনাট্য/ নৃত্যনাট্যসহ ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
* লোকসঙ্গীত-এর ক্লাস প্রতি শনিবার বিকাল ৫টা থেকে ৬টা;
আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে অন্তত ২টি করে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মরমী/ বিচ্ছেদী গানসহ ২৫টি জানা গানের তালিকা জমা দিতে হবে
* বছরে নির্ধারিত শিক্ষকের সঞ্চালনায় অন্তত ২৫টি ক্লাস এবং দেশগানসহ অন্যগানের আরও ৫-৭টি ক্লাস
* শিক্ষার্থীদের পোশাক ছেলেদের সুতির পাঞ্জাবি ও পাজামা বা প্যাণ্ট এবং মেয়েদের সুতির শাড়ি ও হাতাওয়ালা ব্লাউস। পোশাকের রং নির্বাচন ও ছাঁটে বাঙালি রুচি ও সাদামাঠা মননের প্রতিফলন থাকা বাঞ্ছণীয়। শীতকালে সবাই চাদর বা সোয়েটার ব্যবহার করতে পারবে

নৃত্যকলা:
* ভরতনাট্যম্-এর ক্লাস প্রতি রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা
* আবেদনকারীর ৮৪ (চুরাশি) টি আডাউজ, জয়েন আডাউজ ও তিরমানম, আলারিপু, যতিস্বরম এবং আংশিক অভিনয় জানা থাকতে হবে
* বছরে নির্ধারিত শিক্ষকের সঞ্চালনায় অন্তত ৩০টি ক্লাস
* শিক্ষার্থীদের পোশাক ছেলেদের প্যান্ট বা পায়জামা ও সাদা পাঞ্জাবি এবং মেয়েদের হাফ-শাড়ি (শিক্ষকের নির্দেশনা অনুযায়ী)। শীতকালে সবাই চাদর বা সোয়েটার ব্যবহার করতে পারবে