বিজয় উৎসব ২০২৫

হালনাগাদ: ১৮ পৌষ ১৪৩২, ০২ জানুয়ারি ২০২৬

আরম্ভের সময় ১ পৌষ ১৪৩২, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০ ঘটিকা
সমাপ্তির সময় ১ পৌষ ১৪৩২, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৫ ঘটিকা
আয়োজন স্থান ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল

বিজয় উৎসব ২০২৫

১ পৌষ ১৪৩২, ১৬ ডিসেম্বর ২০২৫ ধানমণ্ডিস্থ আবাহনী মাঠে অনুষ্ঠিত হলো ছায়ানটের বিজয় উৎসব ২০২৫। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫০ মিনিটে জাতীয়সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। এবারের আয়োজনে ছিল ৫টি সম্মেলক নৃত্যগীত, ২টি সম্মেলক গান। একক গান পরিবেশন করেন চন্দনা মজুমদার এবং আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত রায়। জাতীয়সঙ্গীত গাইবার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে দীপ্ত টেলিভিশন; ছায়ানটের ফেইসবুক পেইজইউটিউব চ্যানেলেও সরাসরি দেখা গেছে।
ইউটিউব লিংক