শুদ্ধসঙ্গীত উৎসব ১৪৩২
| আরম্ভের সময় | ২৫ পৌষ ১৪৩২, ০৯ জানুয়ারি ২০২৬ | ১৫:৩০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ২৬ পৌষ ১৪৩২, ১০ জানুয়ারি ২০২৬ | ২১:৩০ ঘটিকা |
| আয়োজন স্থান | ছায়ানট মিলনায়তন, ছায়ানট সংস্কৃতি-ভবন |
২৫-২৬ পৌষ ১৪৩২, ৯-১০ জানুয়ারি ২০২৬, শুক্র ও শনিবার ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হলো ছায়ানটের দুইদিনব্যাপী শুদ্ধসঙ্গীত উৎসব। শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে জাতীয়সঙ্গীতের মধ্য দিয়ে ছায়ানট মিলনায়তনে উৎসবের সূচনা হয়। এরপর কথা বলেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী। দুই দিনে তিন অধিবেশনে পরিবেশিত হয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত। প্রতিটি অধিবেশনে একটি করে বৃন্দ কণ্ঠসঙ্গীত পরিবেশনা ছিল। উৎসবে একক কণ্ঠসঙ্গীত পরিবেশন করেন ১৩ জন এবং দ্বৈত কণ্ঠসঙ্গীত পরিবেশনা ছিল ২টি। যন্ত্রসঙ্গীতে সেতার, তবলা, এস্রাজ, মোহনবীণা ও বাঁশিতে একক পরিবেশনা ছিল ৬টি এবং দ্বৈত তবলাবাদন ছিল ২টি। ঢাকার বাইরের শিল্পী ছিলেন ২ জন।
দুই দিনের আয়োজন সরাসরি সম্প্রচার করা হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
প্রথম অধিবেশনের ইউটিউব লিংক
দ্বিতীয় অধিবেশনের ইউটিউব লিংক
তৃতীয় অধিবেশনের ইউটিউব লিংক