শ্রোতার আসর: মাঘ ১৪৩২

হালনাগাদ: ১৮ মাঘ ১৪৩২, ০১ ফেব্রুয়ারি ২০২৬

আরম্ভের সময় ১৬ মাঘ ১৪৩২, ৩০ জানুয়ারি ২০২৬ ১৮:৩০ ঘটিকা
সমাপ্তির সময় ১৬ মাঘ ১৪৩২, ৩০ জানুয়ারি ২০২৬ ২০:০০ ঘটিকা
আয়োজন স্থান রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন

শ্রোতার আসর: মাঘ ১৪৩২

১৬ মাঘ ১৪৩২, ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ছায়ানটের শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি-ভবনের তিন তলায় রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এবারের আসরে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত। শুরুতে ৩টি গান পরিবেশন করেন উর্মি রায় বর্ণা। এরপর ফারজানা আক্তার পপি ৬টি এবং শেষে এ টি এম জাহাঙ্গীর ৮টি গান পরিবেশন করেন। উপস্থিত সকলে জাতীয়সঙ্গীত গেয়ে আসরের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলান- বেহালায় সুনীল চন্দ্র দাস, তবলায় সুবীর ঘোষ ও মন্দিরায় প্রদীপ কুমার রায়।
আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেইসবুক পেইজইউটিউব চ্যানেলে
ইউটিউব লিংক